Portal Logo
শনিবার
১৪ মার্চ, ২০২৬

মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদি সরকারে উপহারের খেজুর বিতরণ

স্টাফ রিপোর্টার:: মধুপুরে সৌদি সরকারের উপহার হিসেবে আসা খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে। শনিবার(১৪ মার্চ)  সকালে  মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেজুর তুলে দেওয়া হয়। খেজুর বিতরণ শেষে  ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ২১জনের মাঝে  যাকাতের টাকা বিতরণ  করা হয়। জানা যায়, সৌদি আরবের উপহার হিসেবে ২৫ কার্টুন বা ২০০ কেজি খেজুর সম্প্রতি উপজেলা প্রশাসন হাতে পায়। স্বল্প পরিমাণে আসা এই খেজুর উপজেলার ৩১টি এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আনুষ্ঠানিকভাবে শনিবার খেজুর ও যাকাতের টাকা তুলে দেন।বিতরণ অনুষ্ঠানে  উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জমান মনির, ইসলামী ফাউন্ডেশন মধুপুর উপজেলার ফিল্ড সুপার ভাইজার আব্দুল আলিম, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সভাপতি মোঃ আঃ হামিদ সহ স্থানীয় সুধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মূল পৃষ্ঠায় যান