সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
স্টাফ রিপোর্টার:: মধুপুর পৌর শহরের পোশাক বিপনি-বিতান সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১ম ও ২য় তলার পোশাক দোকানগুলোর দুইটি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মধুপুর পৌর শহরের সাথীর মোড় সংলগ্ন সাবা স্কয়ার মার্কেটে শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ৩টার সময় হঠাৎ করে মার্কেটটির ৩য় তলায় একটি রুম থেকে ধোঁয়া উঠতে দেখে পাশের দোকান অন্য মার্কেটের দোকানদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ৩য় তলার দুটি পোশাক গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস আসতে আসতেই তা পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ও ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আর এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।