স্টাফ রিপোর্টার:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা যায়, মধুপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রিজোয়ানউল্লাহ খান রেদুয়ান এবং পৌর আমির মোঃ ইকবাল হোসাইন উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাত থেকে এই মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় তাদের সাথে দলের অন্যান্য স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর নেতৃবৃন্দ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন এবং দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।