স্টাফ রিপোর্টার:: "পাঁচ পেরিয়ে ছয়ে পা ৫ম বর্ষপূর্তির শুভেচ্ছা" এ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে বি নিউজ মিডিয়ার ৫ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বি নিউজ মিডিয়ার হাটি হাটি পা পা করে সাফল্যের পাঁচ বছর অতিক্রম করে ৬ বছরে পদার্পণ করেছে। এ পথচলা কে সামনে রেখে ৬ষ্ঠ বছর পদার্পণ উপলক্ষে ৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরের বাসাবাড়ী মার্কেটে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় প্রচার মাধ্যম বি নিউজ মিডিয়ার পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। এসময় বিভিন্ন মিডিয়ার কর্যক্রম ও সাংবাদিকতা পেশা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বি নিউজ মিডিয়ার সম্পাদক আবুল হাসান আকাশের সভাপতিত্বে প্রভাষক ও সাংবাদিক নাজিবুল বাশার এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মধুপুর উপজেলা শাখার আমির অধ্যাপক আব্দুল কাদির, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিলি সরকার, মধুপুর শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু ।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের মধুপুর প্রতিনিধি ও উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শালবন বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক সাংবাদিক এস.এম. শহীদ, এনসিপির মধুপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাংবাদিক সবুজ মিয়া, চ্যানেল এস এর মধুপুর প্রতিনিধ মোঃ আলকামা সিকদার, এসটি বাংলা টিভির জেলা প্রতিনিধি প্রভাষক লিয়াকত হোসেন জনী, কাজী টিভির বিশেষ প্রতিনিধি রাজিবুল ইসলাম রিয়াজ, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক জালাল উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ জাহিদ সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, মধুপুর ধানবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক হাফিজুর রহমান, বি নিউজ মিডিয়ার নিউজ প্রেজেন্টার বকুল আক্তার ইতি, নিরঞ্জন আর্য, সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান ও কেক কাটা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।