স্টাফ রিপোর্টার:: মধুপুরে ভূমিকম্প, অগ্নিকাণ্ড.ও দুর্যোগ মোকাবিলা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক উদ্ধার প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ  মহড়া দিয়েছেন। 

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলার  বেরিবাইদ ইউনিয়নের জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়  মাঠে  দিনব্যাপী এ মহড়া অনুষ্ঠানে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশ গ্রহন করেন। 
মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর  উপজেলা নির্বাহী অফিসার 
মো: জুবায়ের হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ত্রাণ এ পূনর্বাসন কর্মকর্তা আখতারুজ্জামান,  মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম খান, সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা , মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলী  সহ উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, শিক্ষক, শিক্ষিকা ছাত্র ছাত্রী, সুধি মহল সহ এলাকার গন্যমান্য লোকজন।