স্টাফ রিপোর্টার:: টাঙ্গাইল মধুপুরের বেলুটিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও আর্শীবাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ এপ্রিল রবিবার সকালে বেলুটিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ নং গোলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  হুমায়ুন কবির তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ  (DAB)এর সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক ডাঃ আসলামুল ইসলাম রুদ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ নং গোলাবাড়ি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটন, এ সময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম মুক্তার, উপজেলায় বিএনপি'র দপ্তর সম্পাদক  মোতালেব মেম্বারসহ শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
এসময় বক্তব্যে ডাঃ আসলামুল ইসলাম রুদ্র ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পরীক্ষায় এ+ প্রাপ্ত হলে তাদের কে জনপ্রতি১০০০০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি আরো বলেন মেধাবী অসহায় শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করবেন।